1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বাগেরহাটে দিনমজুরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১৩ টাইম ভিউ

সবুজ শিকদার,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের সদর থানাধীন যাত্রাপুর ইউনিয়নের অন্তর্গত চাপাতলা নামক স্থানে এই ঘটনা ঘটে, গত ২৮ মে বিকেলে কয়েকজন হামলাকারী আকস্মিকভাবে দিনমজুর মাহি শেখের পরিবারের উপর পূর্ব শত্রুতার জের ধরে হামলা করে এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যাওযার অভিযোগ পাওয়া গেছে।

গঠনাস্থলে গিয়ে দেখা যায় ঘরে থাকা আসবাবপত্র  এলোমেলো ভাবে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে।ভুক্তভোগী মাহি শেখের কন্যা ঝর্ণা আক্তার জানান গত ২৮শে মে বিকাল তিনটার সময় আনিছ মল্লিকের নেতৃত্বে (আট থেকে দশ) জনের একটি সন্ত্রাসী দল বাড়ির মূল ফটক ভেঙ্গে ভিতরে  প্রেবেশ করে বসত ঘড়ের  দরজা ভেঙ্গে লুট করে, এসময় বাধা দিতে আসলে হামলা কারিদের আঘাতে আহত হন দিনমজুর মাহি শেখের মেয়ে কলেজ পড়ুয়া ঝর্না আক্তার ও ভাতিজি ফারিয়া আক্তার।

ভুক্তভোগীদের শরীরে বিভিন্ন স্থানে মারপিটের ক্ষত চিহ্ন লক্ষ করা যায় এবং ছিনিয়ে নিয়ে যায় ভুক্তভোগীর গলায় থাকা সোনার চেইন,দখল করার চেষ্টা করে বসত বাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান হামলাকারীরা খুবই ভয়ংকর ও দাঙ্গাবাজ প্রকৃতির, তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না।

হামলার বিষয়ে অভিযুক্ত লিলি বেগমের কাছে জানতে চাইলে তিনি বাড়িতে ঢুকে জমি দখলের বিষয়টি শিকার করলেও ভাংচুর লুটের বিষয়টি অস্বীকার করেন, অভিযুক্ত ১নং আসামী আনিছ মল্লিক বিগত স্বৈরাচার আওমীলীগ সরকারে সক্রিয় কর্মী ছিলেন, খোজ নিয়ে জানা যায় মাহি শেখ দীর্ঘ ২০ বছর যাবৎ এই বাড়িতে তার পরিবার নিয়ে বসবাস করে আসছে,দিনমজুরের কাজ করে সংসার চলে মাহি শেখের পরিবার।

উক্ত ঘটনার বিষয়ে মাহি শেখ বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।হতদরিদ্র পরিবারটির আরো জানান থানায়  অভিযোগ দেয়ার পরে ও দুই দপায় হামলা করে দুর্বৃত্তরা, চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি,

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com