
সৈয়দ মুনিরুল হক নোবেল:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ জুন বৃহস্পতিবার বিকালে ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬জুন ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ। সভাপতিত্ব করেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম। শেষে দিবসের জন্য পূর্বে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply