1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

মির্জা ফখরুলের আশ্বাসে ঠাকুরগাঁও নাট্য সমিতির হলকে ভেঙ্গে আধুনিকায়ন করার উদ্যোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩০ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা।।

ঠাকুরগাঁও নাট্য সমিতি হলকে ভেঙ্গে মিলনায়তনসহ আধুনিক কমপ্লেক্স হিসাবে গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শনিবার (২৮ জুন) নাট্য সমিতির নব নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ্যাড. বলরাম গুহ ঠাকুরতা। সমিতির সহসভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মির্জা ফয়সল আমিন জানান, নাট্য সমিতির বর্তমান মিলনায়তনটি শতবর্ষ আগের পুরনো ও জরাজীর্ণ। এটিকে ভেঙ্গে নতুন আঙ্গিকে আধুনিক কমপ্লেক্স হিসাবে গড়ে তোলা উচিৎ। আর এজন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। সভায় প্রস্তাবটি অনুমোদিত হয়। সম্প্রতি বিএনপি’র মহাসচিব, ঠাকুরগাঁও নাট্য সমিতির সদস্য ও নাট্যাভিনেতা মির্জা ফখরুল নাট্য সমিতির সদস্যদের এখানে একটি আধুনিক মিলনায়তন ও কমপ্লেক্স নির্মাণের জন্য সহযোগিতার আশ্বাস দেন।২১ সদস্য বিশিষ্ট কমিটির এই সভায় সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তর বণ্টন সহ গঠনতন্ত্রের কতিপয় ধারা সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রসঙ্গত: ঠাকুরগাঁও নাট্য সমিতি দীর্ঘদিন থেকে স্থবির হয়ে পড়ে ছিল।

হলটি হয়ে পড়েছিল জরাজীর্ণ। বর্তমানে নতুন সদস্য সংগ্রহ করে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি নাটক মঞ্চায়নসহ নাট্য সমিতিকে গতিশীল করার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সভায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। তাঁরা হলেন- সভাপতি- এ্যাড. বলরাম গুহ ঠাকুরতা, সহসভাপতি- মির্জা ফয়সল আমিন, সম্পাদক- ফজলে এলাহী মুকুট চৌধুরী, সহসম্পাদক- আহমেদুর রহমান কাজল, নাট্য পরিচালক- মনতোষ কুমার দে, সহ নাট্য পরিচালক- রূপ কুমার গুহ ঠাকুরতা কড়ি, বিজনেস ম্যানেজার- আব্দুস সউদ ও মো. আব্দুল লতিফ, গ্রিনরুম ম্যানেজার- মোহাম্মদ হোসেন শান্তি, সহ গ্রিনরুম ম্যানেজার- সত্য প্রসাদ ঘোষ, স্টেজ ম্যানেজার- শঙ্কর দেধারা, সহ স্টেজ ম্যানেজার- মো, মাশরেকুল আরেফিন, মিলনায়তন ম্যানেজার- হিমাংশু চন্দ্র চন্দ। নির্বাহী সদস্য- প্রত্যুষ কুমার চ্যাটার্জী, মো. রাজিউর রহমান, মো. আজমত রানা, এ্যাড. আন্জামুল হক আরজু, খোদা বক্স ডাবলু, এস এম জসিম, লুৎফর রহমান মিঠু ও মো. শাহীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com