1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward Bono Blitz Casino Bono Sin Depósito De $200 — Spain Spin & Win Cazinoul Queenplay România Deposit & Play Descoperă Strategii Puternice Pentru Meciuri Digital Poker Jocuri ◦ Bundesrepublik Deutschland Spin to Win সংখ্যালঘু নয়,সক্রিয় নাগরিক—ঠাকুরগাঁওয়ের ভোটযুদ্ধে হিন্দু ভোটারদের দৃশ্যমান উপস্থিতি-গাজীপুর সংবাদ  ভোট এবার এতটা উৎসবমুখর হবে, ভাবেনি কেউ-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  Jugabet apuestas: consejos para mejorar tus habilidades y aumentar tus posibilidades de éxito ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্র সংলগ্ন পুকুরে মিলল দেশীয় লাঠিসোঁটা, তদন্তে পুলিশ-গাজীপুর সংবাদ  নির্বাচনের আগে জামায়াত আমির আটক:পরিকল্পিত চক্রান্ত- ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী  দেলাওয়ার-গাজীপুর সংবাদ  পটুয়াখালী-১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র ভোট কেন্দ্র পরিদর্শন-গাজীপুর সংবাদ 

জেলা প্রেসক্লাব পিরোজপুর এর পরিচিতি সভা,আলোচনা ও দু’আ মোনাজাত অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১১ টাইম ভিউ

 

নিজস্ব প্রতিবেদকঃ

জেলা প্রেসক্লাব পিরোজপুর এর পরিচিতি সভা ও জুলাই গণ-অভ্যুত্থানে আহত-পঙ্গু ও শহীদদের স্মরণে জেলা প্রেসক্লাব পিরোজপুর এর আলোচনা ও দু’আ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ জুলাই) পিরোজপুর সদর উপজেলার অডিটোরিয়াম এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ফকির ও প্রচার সম্পাদক সাইদুল কবির বশির এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনি,

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন জাহান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সিভিল সার্জন মো. মতিউর রহমান, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, জেলা প্রেসক্লাব পিরোজপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি এম ফায়জুল হক রাকিব প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাধারন সম্পাদক এস এম আবু জাফর, সিঃ সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ, সহ-সভাপতি এম সোহেল মাহামুদ, সহ-সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ৷ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে জেলা প্রেসক্লাব পিরোজপুর এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও সবাইকে নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান, এবং তারা সবসময় ভালো কাজে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষাংশে জেলা প্রেসক্লাব পিরোজপুরের পক্ষ থেকে আহত জুলাই যোদ্ধা ফাইজুল ইসলাম সহ (০৩) তিন জনকে সম্মাননা স্মারক ও অতিথীবৃন্দদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়, এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য এম এ জলিল, এস এম আবু জাফর, মো. শাহীন ফকির, মেহমান হাসান, এম সোহেল মাহমুদ, এম এ নকিব নাছরুল্লাহ্, ফেরদৌস ওয়াহিদ (রাসেল), মাইনুল ইসলাম মামুন-কে সস্মাননা স্মারক প্রদান করা হয়।

সবশেষে জুলাই গণ-অভ্যুত্থানের আহত পঙ্গু ও শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা প্রেসক্লাব পিরোজপুর এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ খলিলুর রহমান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহ্।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com