
নিজস্ব প্রতিবেদক :-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুহুল ১১ নং ভরপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি প্রার্থী বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল ২০২২ সালে বিপুল সংখ্যক লোকজন নিয়ে ১১ নং ভরপাশা ইউনিয়নের নৌকার চেয়ারম্যান খোকনের হাত ধরে নৌকায় জয়েন করে সে কিভাবে বিএনপি’র সভাপতি প্রার্থী হয় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র কাছে জানতে চায় এলাকাবাসী।
বাকেরগঞ্জ উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজামান খোকনের হাত ধরে বিগত দিনে ভরপাশা ইউনিয়নে যার ছিল বিশাল বাহিনী।
এদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সিদ্ধান্তকে উপেক্ষা করে ১১নং ভরপাসা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ দিয়ে কমিটি দেওয়ার পায়তারা চলছে এমনটা চলতে থাকলে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে বিএনপির রাজনীতিকে টিকিয়ে রেখেছে মামলা হামলা শিকার হয়েছে তাদের মত কর্মীদের করা হয়েছে কোণঠাসা।
এই ব্যাপারে ভরপাশা ইউনিয়নের বিএনপির কর্মীদের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তারা জানান
আন্দোলন এবং সংগ্রাম দিনরাত আমরা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়ে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে রাজপথে জিহাদ ঘোষণা করেছি কিন্তু এখন কি হচ্ছে এরকম চলতে থাকলে দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন না করা হলে দলের সুনাম নষ্ট হবে।
এমনকি হাইব্রিডদের দিয়ে দল এক সময় হারিয়ে যাবে।
এছাড়াও বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ১১ নং ভরপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি প্রার্থী রুহুলকে ভরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন।
এতে করে ভরপাশা ইউনিয়নের বিএমপির ভিতরে
সমালোচনার ঝড় উঠে এবং এই রুহুলকে অতি শীঘ্রই ভরপাশা ইউনিয়নের বিএনপির সকল কর্মকান্ড থেকে
তাকে সরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সিনিয়র অঙ্গ সংগঠনকে।
এ বিষয়ে সাংবাদিকরা মুঠোফোনে কয়েকবার ফোন দিয়ে জানতে চাইলে ১১ নং ভরপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি প্রার্থী রুহুলকে ফোনে পাওয়া যায়নি।
Leave a Reply