1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল-গাজীপুর সংবাদ  ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  Exhaustiva Manual Para Recompensas En Casinos En Línea ◦ ES Get Bonus Now 5,000 Exempt Spin Around Indiana Tournament Booty Consortium — British area Try It Now Kaszinó Payforit • Hajdú-Bihar megye দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল গোলাবারুধ উদ্ধার :র‍্যাব-৭-গাজীপুর সংবাদ  কাপাসিয়া হবে মডেল উপজেলা’: শেষ মুহূর্তের প্রচারণায় শাহ্ রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  দাঁড়িপাল্লার শ্লোগানে মুখর রাণীশংকৈল জামায়াতের শেষ নির্বাচনী জনসভা ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ৮২ ঘণ্টা নিষেধাজ্ঞা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:ইসি-গাজীপুর সংবাদ  সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন-গাজীপুর সংবাদ 

গজারিয়া চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও গুলিবর্ষণের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন বাঘাইকান্দি গ্রামের আলামিন মাস্টার (৪২), আব্দুল বাসেদ (৪৫) ও কবির (৫৫) । তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার ষোলআনী বালুমহালে চাঁদা চাইতে গিয়ে জনতার হাতে আটক হন ৩ চাঁদাবাজ। এ ঘটনায় হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘের ছেলে হৃদয় বাঘকে ১ নাম্বার আসামি করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করে বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন। এ ঘটনার পর হৃদয় বাঘ একদিন আত্মগোপনে থাকলেও গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এলাকায় ফিরে আসেন। এ সময় শুটার মান্নানসহ তার সমর্থকদের নিয়ে মহড়া দেন তিনি। এ ঘটনার কিছুক্ষণ পর ৬/৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা।

আরও জানা যায়, এদিকে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শুটার মান্নান, হৃদয় বাঘ,সোহেলসহ আরও কয়েকজন বাঘাইয়াকান্দি বাজারে যান। এর কিছু সময় পর তাদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির এক পর্যায়ে এলোপাথারি গুলিতে ৩ জন আহত হন। ধারণা করা হচ্ছে, তাদের শটগানের গুলি লেগেছে আহতদের গায়ে।

বিষয়টি সম্পর্কে ইমামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি আমজাদ হোসেন বলেন, ‘এরকম একটি খবর আমিও শুনেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ৪/৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের নাম পেয়েছি। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে, তা বলতে পারব না।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এরকম একটি খবর আমরাও পেয়েছি। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। ২ জনের গায়ে শটগানের গুলি জাতীয় কিছুর আঘাত রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com