1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

গলাচিপায় রেকর্ডীয় জমিতে চাষ করতে প্রভাবশালীদের বাধা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১০ টাইম ভিউ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর গলাচিপায় জমি ক্রয় করে চাষ করতে গেলে প্রভাবশালীদের বাধা। এবিষয়ে মোকলেছুর রহমান বাদী হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৩০, আদালত মামলাটি আমলে নিয়ে অফিসার ইনচার্জ (ও.সি) গলাচিপা ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ঘটনা¯’ল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায় প্রভাবশালীরা লাঠিয়াল, ভূমি দস্যু আইন কানুন কিছুই মানে না গায়ের জোরে চলে। ঐ দাগে তাদের কোনো জমি আছে কিনা তাও জানেনা। এবিষয়ে বাদী মোকলেছুর রহমান বলেন, আমি আমার চাচাদের কাছ থেকে জমি ক্রয় করি। কিš‘ প্রতিপক্ষরা গায়ের জোরে আমাদের ভোগদখলীয় জমি চাষাবাদে বিঘ্নের সৃষ্টি করে এবং আমাদের জমি থেকে উৎখাত করার জন্য পায়তার করতে থাকে। জমি চাষাবাদের উপযোগী হলেই বিনা কারনে লোকজন নিয়ে প্রাণনাশের ভয় দেখায়। জমিতে আমাদের নামতে দিচ্ছে না। এভাবেই আমাদের জমিগুলো নষ্ট করে রাখে। জমির মৌজা-রতনদি, জে.এল নং- ১০৭, খতিয়ান নং- ২৪, ২৭, ২৮, ৩০, ৩১ ও ৩৪, দাগ নং- ৮০, ৮১, ৮৫, ৯০, ১০৪, ১৬২, ১৬৩ সহ আরও বায়ান্নটি দাগ রয়েছে। জমির পরিমান- ১৭-৯৭ একর। যাহার মধ্যে প্রাপ্ত জমি ও বিরোধীয় জমি- ১-৩৮, যা স্থানীয় মাপের ৪৬ কড়া। এবিষয়ে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, আদালতে অনুলিপি পেয়েছি দুই পক্ষকে নোটিশ করে কাগজপত্র যাচাই-বাছাই আদালতে প্রতিবেদন দেওয়া হবে। গলাচিপা থানার এ.এস.আই তারেক রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি দুই পক্ষকে নোটিশ দিয়ে এসেছি। কাগজপত্র দেখে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com