1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

গজারিয়া তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯৯ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা দাবি বাস্তবায়নে গনসংযোগ লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

গজারিয়া উপজেলা জামালদী বাসষ্টান্ড থেকে বালুয়াকান্দী ইউনিয়ন এর ছোট রায়পাড়া পর্যন্ত বিশাল মিছিলসহ এই কর্মসূচি পালিত হয়।জেলা যুবদলের সিনি:যুগ্ম মো:মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের মাঝে  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো:রফিকুল ইসলাম (ভিপি মাসুম),এম ইসহাক আলী চেয়ারম্যান, মুহাম্মদ মাসুদ ফারুক,জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু,উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার,যুগ্ম আহবায়ক খন্দকার জালাল উদ্দীন রিমু, উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এ সময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন এর পক্ষে বিভিন্ন স্লোগান দেন ও স্থানীয় ছোট রায়পাড়া গ্রামে বৃক্ষরোপণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com