1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward Bono Blitz Casino Bono Sin Depósito De $200 — Spain Spin & Win

তালগাছ থেকে অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস, হুমকিতে প্রাকৃতিক পরিবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২১ টাইম ভিউ

মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ও ২০টির মত ডিম বিনষ্টের ঘটনা ঘটেছে। ধানক্ষেত রক্ষার অজুহাতে বুধবার (৩০ জুলাই) দুপুরে জৈনপুরি খানকা সংলগ্ন একটি মাদ্রাসা ও মাহাবুব মাস্টারের বাড়ির পাশে থাকা দুটি তালগাছ থেকে বাবুই পাখির বাসাগুলো ভেঙে ফেলেন স্থানীয় সিদ্দিক মোল্লা। তিনি ওই এলাকার বাসিন্দা চানু মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, নিজের জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কায় সিদ্দিক মোল্লা গাছ থেকে বাবুই পাখির ঝুলন্ত বাসাগুলো নিচে ফেলে দেন। এতে ডিম ও ছানাসহ বাসাগুলো নষ্ট হয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান বলেন, সিদ্দিক মোল্লাকে বারবার নিষেধ করার পরও তিনি বাসাগুলো ভেঙে ফেলেছেন। বহু বছর ধরে এই গাছগুলো বাবুই পাখির নিরাপদ আশ্রয় ও প্রজননস্থল হিসেবে পরিচিত ছিল।

এদিকে প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবুই পাখির এই নিধন ও বাসা ধ্বংসের ঘটনাকে পরিবেশবিরোধী ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন সচেতনত নাগরিকরা।

স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন Animal Lovers Of Patuakhali-ALP ও Voice For Voiceless এক যৌথ বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংগঠন দুটি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু একটি নিরীহ পাখির জীবন নয়, পুরো পরিবেশ ব্যবস্থার উপরই নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রশাসনের উচিত দ্রুত হস্তক্ষেপ করা।

বাবুই পাখির বাসা ভাঙর সাথে জড়িত সিদ্দিক মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস বলেন, বন্যপ্রাণী ও পাখি নিধন একটি দণ্ডনীয় অপরাধ। এমন ঘটনায় পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com