1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বদলির নির্দেশে টালবাহানা,অবশেষে ৫০ দিন পর রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ডা.কামালের যোগদান-গাজীপুর সংবাদ  মতিঝিল আদর্শ ল’ কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ঘোরশ্বাব জলমহাল লীজের নামে সমঝোতা নয় সকলের জন্য উন্মুক্ত করার দাবী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় দম্পতি রক্তাক্ত, মাটির সাথে মিশল মুরগির খামার-গাজীপুর সংবাদ  শ্রীপুরের জৈনা বাজারে কার্বাইড রাসায়নিক কেমিক্যাল দিয়ে ১২ ঘন্টায় পাকাচ্ছে কলা,যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ-গাজীপুর সংবাদ  ছাতক সদর ইউনিয়নে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান-গাজীপুর সংবাদ  ভরপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি-গাজীপুর সংবাদ  রায়পুরে বিএনপি নেতার মানবিক উদ্যোগ, ৩ শতাধিক শ্রমিকের মাঝে ঈদ উপহার দেয়ার প্রস্তুতি।-গাজীপুর সংবাদ  Verywell Casino: Your own Premium Hub for Online Gaming Quality

কাপাসিয়ায় তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা -গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতিসন্তান ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ আগস্ট শনিবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী ফকির মোঃ মমতাজ উদ্দিন রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

টেলিভিশন ধারাভাষ্যকার আয়েশা হক শিমুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য সচিব মাজহারুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন, চরদুলর্ভ খাঁ উচ্চ বিদ্যালয়ের

শিক্ষার্থী কাইমা আক্তার, কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অলি উল্লাহ, কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া ইসলাম অধরা, বড়সিট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দেবনাথ প্রমুখ। হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ২’শ ৯জন শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৩৪ জন মেয়ে এবং ৭৫ জন ছেলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান বলেন, তরুণ মেধাবীরাই দেশ গড়বে। তারা রাজনীতিও করবে। দেশ, জাতী ও সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে, তাই দায়বদ্ধতা স্বীকার করতে হলে মেধাবীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। সমাজপ্রতিদেরও তাদের প্রতি দায়িত্ব রয়েছে। তাই তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আগামী দিনেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ফাউন্ডেশন তাদের পাশে থাকবে।মেধাবী তরুণরা আমাদের জাতির শক্তি। স্বাধীনতা ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তরুণদের শক্তি, উদ্যোম ও ত্যাগ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বর্তমানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হলে তাদের মেধার সর্বোচ্চ স্বীকৃতি দিতে হবে। মেধা বিকাশের অফুরান সম্ভাবনাকে এগিয়ে নিতে ২০২৫ সনের মাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫ অর্জনকারীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হলো।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ গাঁও কালিয়াব দাখিল মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। পরে হরিমঞ্জুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com