1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Μέθοδοι Για Να Διαχείριση Τα Χρήματά Σας Μέσω Online Πόκερ Nine casino . μεσογειακή περιοχή Play & Earn Rimborso Metodi E Deposito _ all’interno dell’Italia Play & Claim Winner casino

বীরগঞ্জে এক দম্পতির আত্মহত্যা -গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪১ টাইম ভিউ

হুমায়ুন কবির স্টাফ রিপোর্টার।।

দিনাজপুরের বীরগঞ্জে অভাব-অনটন ও পারিবারিক অশান্তির জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে

এক দম্পতি আত্মহত্যা করেছে।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে মানিক রায় (৪০) ও তার স্ত্রী সুবাসী রানী রায় (৩৫)। বীরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক প্রায় ২টার দিকে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। এসময় বাড়ির লোকজন টের পেরে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সুবাসী রায়কে মৃত ঘোষণা করেন ও স্বামী মানিক রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে তারও মৃত্যু হয়।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্থানীয় ইউপি সদস্য রাজ কিশোর রায় জানান, মানিক ও সুবাসী দম্পতির ১৬-১৭ বছর আগে বিবাহ হয়। অভাব-অনটনের দাম্পত্য জীবনে তাদের সন্তান না হওয়ার কারণে সংসারে কলহ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে এইসব কারণে তারা আত্মহত্যার করতে পারে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর জানান, শনিবার

৯ আগস্ট সকালে ঘটনাস্থলে গিয়ে

মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে তারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট (একপ্রকার কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এব্যাপারে বীরগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com