
নিজস্ব প্রতিবেদক:-
সারা দেশের শীর্ষ আলোচিত চাঞ্চল্যকর খুনের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রধান আসামিসহ ৪জন গ্রেফতার করা হয়। গত ৭আগষ্ট(বৃহস্পতিবার) রাতে হত্যায় ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের আটক করা হয়।
শুক্রবার (৮ আগস্ট) রাতে গোপন সংবাদে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- প্রধান আসামি কেটু মিজান,
মিজানের স্ত্রী গোলাপী,আল আমিন এবং বাদশা। প্রাথমিক সূত্রে জানা যায়,তারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তারা সবাই প্রফেশনাল ছিনতাই চক্রের সদস্য।
গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ৪জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে তাদের গ্রেফতারের তথ্য জানিয়েছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। গ্রেফতাররা হলেন- কেটু মিজান, মিজানের স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে সিসি ক্যামেরা বিশ্লেষণে যাদের পাওয়া গেছে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাটন করতে শনিবার (০৯ আগস্ট) তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি দ্রুত এই মামলার রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply