1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া-গাজীপুর সংবাদ  গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ  অপপ্রচারের অভিযোগে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  Aussie Casino Online Nobelium Aanbetaling Incentive — Netherlands Draai & Win Pari Sur Internet Tournoi Faire Des Progrès Beau Jackpots • France Tentez Votre Chance Canada777 Geen Stortingsbonus – NL Geniet Van Het Spel Quels Rétribution Méthodes Feu Un Appliquer Numéro Atomique 85 Grosvenor Casino De Jeux ◦ territoire français Réclamez Le Bonus ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী-গাজীপুর সংবাদ  গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  শ্রীপুরে সরকারি গোহালট দখল করে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ সহ আটক এক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৭ টাইম ভিউ

মোঃ মোকতাদের হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে। এ সময় একজন সন্ত্রাসীকে আটক করা হয় এবং আরেক শীর্ষ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়।

সেনাবাহিনী জানায়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যে খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে গ্রেফতারের জন্য আরেকটি অভিযান পরিচালিত হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি তিনতলা ভবনের ছাদ থেকে গুলি ছোড়ে। পালানোর চেষ্টা ব্যর্থ হলে সে ছাদ থেকে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে লাফ দেওয়ার আঘাতেই তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১ রাউন্ড কার্টিজ ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, নিহত কংচাই মারমা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক অপহরণের সাথে জড়িত ছিল।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com