1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া মহিলাদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল.-গাজীপুর সংবাদ  নাটোরের লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি-গাজীপুর সংবাদ   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় -অপর্ণা রায়, রাজধানীর রমনার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্হতা কামনায় মঙ্গল আরতি, প্রার্থনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছৈয়দ আকবর হিফয মাদ্রাসার ৩ কৃতি শিক্ষার্থী প্রতিযোগিতায় শ্রেষ্ট পুরুষ্কার অর্জন করছে-গাজীপুর সংবাদ  মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে আহলে হাদিস ও সুন্নি পন্তিদের মধ্যে দাওয়া- পাল্টা দাওয়া-গাজীপুর সংবাদ  সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার-গাজীপুর সংবাদ  ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারে ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনার:জেলা প্রশাসন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন-গাজীপুর সংবাদ  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতক সিমেন্ট কারখানায় দোয়া ও মিলাদ মাহফিল-গাজীপুর সংবাদ  তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দাবীতে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার শাখার উদ্দ্যোগে দুরুদ শরীফ ও মোনাজাত-গাজীপুর সংবাদ 

মহানবী(সা.)এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল— ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭০ টাইম ভিউ

সেলিম মাহবুব,বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা, বৃহস্পতিবার(২১ আগস্ট ২০২৫): ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল। তাঁর সিরাত অনুসরণের মাধ্যমে তরুণ ও যুব সমাজ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে।

আজ বিকালে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে তাঁর সাথে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সময়ের তরুণরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে। তারা চাকরি, শিক্ষা, সম্পর্ক, মানসিক চাপ প্রভৃতি সমস্যায় দিশেহারা হয়ে পড়ে। রাসূল (সা.)-এর জীবন-সংগ্রাম থেকে তরুণরা কীভাবে বাধা মোকাবেলা করে উন্নতির পথে এগোতে হয় সেটা শিখতে পারে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসূল (সা.) একজন চূড়ান্ত সফল ব্যক্তি ছিলেন। পরিবার, সমাজ, যুদ্ধক্ষেত্র, রাষ্ট্র-সবক্ষেত্রে তিনি ছিলেন সফল। এরূপ সফল নেতৃত্ব গুণ অর্জনের জন্য তরুণদেরকে সিরাত অনুশীলনে মনোনিবেশ করা প্রয়োজন।

সিরাত চর্চার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, রাসূল (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি। তাঁর সিরাত চর্চার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

সাক্ষাৎকালে তাঁরা বিশ্বব্যাপী যুব সমাজের মাঝে সিরাত চর্চা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় ড. মিজানুর আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠেয় সিরাত সম্মেলনে যোগদানের জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com