1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward Bono Blitz Casino Bono Sin Depósito De $200 — Spain Spin & Win

সুনামগঞ্জ জেলা প্রশাসক নদীপথে দোয়ারাবাজার খাসিয়ামারা রাবার ড্যাম পরিদর্শন করেন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২১ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল ও রাবার ড্যাম পরিদর্শন করেন বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এসময় পরিদর্শনে সাথে ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা রাবার ড্যাম সংরক্ষণ, নদীভাঙন রোধে নদীতে ড্রেজার বন্ধ করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের দাবি জেলা প্রশাসকের কাছে উত্থাপন করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক নিম্নলিখিত বক্তব্য ও সিদ্ধান্ত সমূহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে অবহিত করেন।

খাসিয়ামারা নদীতে ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করা যাবে না। রাবার ড্যামের অভ্যন্তরে স্টিলবডি নৌকা চালানো যাবে না।

রাবার ড্যামের উত্তর পার্শ্ব থেকে আগামী ৭ দিনের মধ্যে বালুমহালের ইজারাদারকে সব ড্রেজার ও স্টিলবডি নৌকা অপসারণ করতে হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জ রাবার ড্যামের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দাখিল করবে এবং ইজারাদারের কাছ থেকে উক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে। লিয়াকতগঞ্জ বাজারে ড্রেন নির্মাণ এবং পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

খাসিয়ামারা নদীতে স্থাপিত রাবার ড্যামের প্রান্ত থেকে লিয়াকতগঞ্জ বাজার পর্যন্ত বাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com