1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বদলির নির্দেশে টালবাহানা,অবশেষে ৫০ দিন পর রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ডা.কামালের যোগদান-গাজীপুর সংবাদ  মতিঝিল আদর্শ ল’ কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ঘোরশ্বাব জলমহাল লীজের নামে সমঝোতা নয় সকলের জন্য উন্মুক্ত করার দাবী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় দম্পতি রক্তাক্ত, মাটির সাথে মিশল মুরগির খামার-গাজীপুর সংবাদ  শ্রীপুরের জৈনা বাজারে কার্বাইড রাসায়নিক কেমিক্যাল দিয়ে ১২ ঘন্টায় পাকাচ্ছে কলা,যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ-গাজীপুর সংবাদ  ছাতক সদর ইউনিয়নে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান-গাজীপুর সংবাদ  ভরপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি-গাজীপুর সংবাদ  রায়পুরে বিএনপি নেতার মানবিক উদ্যোগ, ৩ শতাধিক শ্রমিকের মাঝে ঈদ উপহার দেয়ার প্রস্তুতি।-গাজীপুর সংবাদ  Verywell Casino: Your own Premium Hub for Online Gaming Quality

মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে ——————-ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধিঃ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমানে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তি ও বিভিন্ন সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি।

এ চ্যালেঞ্জ মোকাবিলায় রাসুল (সা.) এর সীরাত তাদেরকে মুক্তির পথ দেখাবে। মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে।

আজ মঙ্গলবার দুপুরে পাকিস্তানের লাহোর শরীফ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম একটি জাতির শক্তি, ভবিষ্যৎ নেতৃত্ব এবং উন্নয়নের প্রধান চালিকা শক্তি।

ইসলামে তরুণদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার গুরুত্ব রাসুল (সা.) এর সীরাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মহানবী (সা.) তাঁর জীবনাচরণ, শিক্ষা ও দিকনির্দেশনা প্রতিটি মুসলিম তরুণের প্রেরণার উৎস।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসুল(সা.) এর সীরাত অনুসরণে তরুণদের মাঝে সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা ও জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত করা সম্ভব হলে তারা কেবল ব্যক্তি জীবনই নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ পালন করতে পারবে। তিনি তরুণ প্রজন্মকে মহানবী (সা) এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: রওশিন রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলীসহ মেডিকেল কলেজের শিক্ষক ও উর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা উপমহাদেশে অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com