কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধিঃ
কাপাসিয়ার অহংকার সাবেক সফল মন্ত্রী, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ'র ৯ম মৃত্যু বার্ষিকী স্মরণসভা উপলক্ষে উপজেলার কড়িহাতা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে আয়োজিত প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।
আজ ২৯ সোমবার ত্রিমোহনী বাজারে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। কড়িহাতা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুস সালাম শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন বিএনপি'র সভাপতি এডভোকেট লুতফর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা খাঁন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান প্রধান, সদস্য সচিব মোঃ ফুরকানুল ইসলাম ফকির মুকুল প্রমুখ। এ সময় ইউনিয়ন কৃষক দলের অসংখ্য নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি সভাকে প্রানবন্ত করে তুলে।
প্রধান অতিথি ফকির ইস্কান্দার আলম জানু বিগত সময়ে কাপাসিয়ার উন্নয়নে প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ 'র অবদানের কথা উল্লেখ করে বলেন, পিতার অসমাপ্ত কাজ করতে, এবং কাপাসিয়াবাসীর উন্নয়ন করতে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শাহ রিয়াজুল হান্নানকে জয়যুক্ত করতে হবে।