1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

৩ দফা দাবিতে বড়লেখায় নিসচার স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ টাইম ভিউ

বড়লেখা প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” বড়লেখা উপজেলা শাখা তিন দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (৫ অক্টোবর) বিকাল ২টা ৩০ মিনিটে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম এর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী-এর নিকট প্রদান করেন।

প্রদত্ত তিন দফা দাবির মধ্যে রয়েছে—
তিন চাকার যানবাহনের নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন, তিন চাকার যানবাহনের ডান পাশ বন্ধকরণ ও হেলমেট পরিধান নিশ্চিতকরণ।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য নয়ন চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে সংগঠনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com