কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ আবদুর রব যোগদান করেছেন। ১৯৯২ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। মোহাম্মদ আবদুর রব সাবেক ওসি মোঃ জয়নাল আবেদীন মন্ডল এর স্থলাভিষিক্ত হয়ে (০৭/১০/২০২৫ ইং) দূপুরে কাপাসিয়া থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি জয়দেবপুর থানায় ওসি তদন্ত করে হিসেবে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রব নোয়াখালী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্য গ্রহণ করেন। নবাগত ওসি মহম্মদ আবদুর রব কাপাসিয়া থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।