1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির-গাজীপুর সংবাদ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ইলিশ রক্ষা অভিযানে পাবনায় ৬ জেলে আটক, কারেন্ট জাল ধ্বংস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫০ টাইম ভিউ

ওমর ফারুক, পাবনা জেলা প্রতিনিধিঃ

ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশের মতো পাবনাতেও চলছে ব্যাপক অভিযান।

মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নদী তীরবর্তী এলাকায় পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট।

এরই ধারাবাহিকতায় আজ ৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে পাবনা সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোর্ট পরিচালনা করেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ।

অভিযানে জেলা পুলিশের সহযোগিতায় মা ইলিশ ধরার অপরাধে ৬ জন জেলেকে আটক করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযানের সময় আটক জেলেদের কাছ থেকে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল (মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা) জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, ফার্ম ম্যানেজার ড. মনা আশীষ চৌধুরি, এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফুয়াদ বলেন, “ইলিশ আমাদের জাতীয় মাছ, এটি দেশের অর্থনীতি ও পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ।

প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় যারা আইন অমান্য করে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জানান, মা ইলিশ রক্ষা অভিযান চলমান থাকবে। তিনি বলেন, “অক্টোবর মাস জুড়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলেদের সচেতন করতে প্রচার-প্রচারণা, নদীতে টহল ও আইন প্রয়োগ—সব কিছুই একসঙ্গে চলছে।”

মৎস্য কর্মকর্তারা জানান, মা ইলিশ রক্ষা অভিযানের মূল লক্ষ্য হচ্ছে প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করা। এভাবে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এদিকে অভিযানের খবর পেয়ে নদী তীরবর্তী এলাকাগুলোতে জেলেদের মধ্যে সতর্কতা দেখা যায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল জেলেকে নিষিদ্ধ সময়সীমায় ইলিশ না ধরার জন্য সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com