কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
সুপেয় ও নিরাপদ পানি পানের সুবিধা নিশ্চিত করতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, অস্বচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ৯টি টিউবওয়েল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। টিউবওয়েল স্থাপন, চারপাশ পাকা করা সহ যাবতীয় আনুষঙ্গিক খরচ বহন করবে জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা।
গতকাল শনিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে টিউবওয়েলগুলো তুলে দেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ৯টি পরিবারের মাঝে এই টিউবওয়েলগুলো বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা হলেন: রায়েদ ইউনিয়ন: দরগা বাজারের নজরুল ইসলাম, বেলাশী গ্রামের সাজেদা খাতুন, মাজেদা ও ফুলেছা।দুর্গাপুর ইউনিয়ন: কামড়া গ্রামের সুব্রত চন্দ্র মন্ডল।

টোক ইউনিয়ন: ডুমদিয়া গ্রামের আনোয়ারা।কড়িহাতা ইউনিয়ন: ইকুরিয়া বাজারের হাফিজুল হাসান এবং উত্তর খামের খাদিজা।
কাপাসিয়া ইউনিয়ন: পাবুরের মিহির দেব নাথ।
টিউবওয়েল পেয়ে বেলাশী গ্রামের সুবিধাভোগী সাজেদা খাতুন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমরা দীর্ঘদিন কোয়া থেকে পানি তুলে খেয়েছি। নিরাপদ পানির অভাবে খুব কষ্ট হতো। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই টিউবওয়েল পাওয়ায় আমাদের অনেক বড় একটি সমস্যার সমাধান হলো। আমরা এখন সহজে নিরাপদ পানি পান করতে পারব।"
জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের চলমান কর্মসূচির অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।