1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩-গাজীপুর সংবাদ  জামালপুরে ‘জুলাইয়ের চেতনা—সোনার মদিনারূপে গড়বো সোনার বাংলা’ স্লোগানে মানববন্ধন ও শোভাযাত্রা-গাজীপুর সংবাদ  দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০-গাজীপুর সংবাদ  ছাতকের লাকেশ্বর আলিম মাদ্রাসায় সালিশি বৈঠকে বিরোধের নিষ্পত্তি হয়েছে-গাজীপুর সংবাদ  খুলশীতে পুলিশ অভিযানে সন্ত্রাসী হামলায় আহত ওসি’সহ ৬ পুলিশ সদস্য-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক-গাজীপুর সংবাদ  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুতে মাতল পৈকখালী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন-গাজীপুর সংবাদ  Godz Casino live games: discover the excitement of immersive gameplay Roobet Casino’s top features: Explore the exciting world of games and rewards

চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে—-মোস্তফা জামান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ‎

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।


‎রাজধানীর দক্ষিণ খান ঈদগাহ মাঠের পাশে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, শহীদ মীর মুগ্ধের বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

‎তিনি আরও বলেন, “দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকেই নেতৃত্ব দিতে হবে। বিএনপি জনগণের দল— এই দল সর্বদা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আর আওয়ামী লীগ যেই পরিমাণে দুর্নীতি “দুঃশাসন করেছে তার ফল ভোগ করতে হচ্ছে দেশের সাধারণ মানুষদের। আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। তাই এখনই সময় জনগণের ঐক্য গড়ে তোলার। আমাদের সবাইকে সাহসিকতার সঙ্গে মাঠে থাকতে হবে, যাতে দেশ আবার গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারে।”

এসময় বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচনই হতে পারে দেশের সংকট উত্তরণের একমাত্র পথ। এজন্য তাঁরা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।

‎উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হেলাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আহ্বায়ক সদস্য আলী আকবর ও রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মীগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com