
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হককে বর্ণাঢ্য সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিলেন তাহিরপুর উপজেলার হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনগণ। স্থানীয় নেতৃবৃন্দ, তরুণ কর্মী সমর্থক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও ধানের শীষের শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরা আনিসুল হকের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
সুনামগন্জ এক নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হক উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“আমি জনগণের ভালোবাসা ও সমর্থনকে প্রেরণা হিসেবে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়।”দীর্ঘ ১৭ বছর পর জনগন স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক মায়ের বুক খালি হয়েছে, রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।আমরা আজকে রাজ পথে স্বাধীন ভাবে মতপ্রকাশের সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস জনগন বিপুল ভোটের ব্যাবধানে ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসনটি দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে পারবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন,সাবেক উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রুহুল আমিন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হুদা,উপজেলা বিএনপি সদস্য আবুল কালাম, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য মুরাদ মিয়া,সদস্য এমদাদুল হুদা, ভাস্কর রায়,একে এম নাসের উজ্জল, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, ইউনিয়ন যুবদল আহ্বায়ক আব্দুল বারিক,কৃষকদল সদস্য সচিব আবুল কালাম, প্রমুখ।
Leave a Reply