মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালী ২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম (সবুজ) এর নেতৃত্বে ৩১ 'দফা বাস্তবায়নে ধানের শীষের প্রচারে জনতার দারেদারে তারেক রহমানের সালাম ও খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছেন শহীদ জিয়ার সৈনিকেরা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংষ্কারে ৩১ "দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বাউফলে লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সাধারন সম্পাদক, ভয়েস অফ জুলাই কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সেচ্ছাসেবক দলের কাফরুল থানার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সবুজ। তিনি পটুয়াখালী দুই আসনে বাউফল থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

মঙ্গলবার ৪ নভেম্বর সকালে বাউফল বগা ফেরীঘাট থেকে শুরু করে বগা বন্দর, কনকদিয়া, কাচিছিড়া, কালিশ্বরি, নাজিরপুর এবং কালাইয়া বন্দর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একএিশ দফা ও ধানের শীষের প্রচারে শফিকুল ইসলাম সবুজ এর নেতৃত্বে লিফলেট বিতরণ এবং পথসভা করেছেন বাউফল বিএনপির সমর্থক নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কার্যক্রমকালে শফিকুল ইসলাম সবুজ বলেন তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ৩১ দফাকে মানুষের মাঝে পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে ভোট দেয়ার বার্তা নিয়ে ব্যাবসায়ী, সরকারি বেসরকারি চাকরিজীবি, স্কুল শিক্ষক শিক্ষার্থী, যানবাহন চালকসহ বিভিন্ন সাধারন মানুষের মাঝে তারেক জিয়ার সালাম পোছে দিয়ে রাষ্ট্র কাঠামো বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় সকল জিয়ার সৈনিকদের ধানের শীষের প্রচার অব্যাহত রেখে মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় পটুয়াখালী বাউফল দুই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হয়ে বলেন। আমি দলের জন্য কাজ করছি, ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহব্বান জানিয়ে ৩১ দফাকে জনগণের মাঝে তুলে ধরছি। তিনি এসময় আরও বলেন দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে,আমি নেতা হিসেবে নয় বাউফল উপজেলা নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সন্তান হিসেবে সকলের দোয়া প্রার্থনা করছি।
তবে দল যাকে মনোনয়ন দিবে সকল জিয়ার সৈনিক তার পক্ষে ধানের শীষের প্রচারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে
হবে। পরে তার নিজ গ্রামের বিএনপি সমর্থক এবং স্থানীয় গন্যমান্যদের নিয়ে মতবিনিময় সভা করেন। সেখানে শফিকুল ইসলাম সবুজ বলেন সর্ব প্রথম আমরা বিএনপি ঐক্যবদ্ধ থেকে কাজ করবো, পাশাপাশি বাউফলের উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, হানাহানি বিশেষ করে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।
এস সময় তিনি বলেন- আমি জিয়ার সৈনিক, আমি বিএনপির কর্মী, চব্বিশ এর জুলাই আগস্টে জুলুম নির্যাতন সহ্য করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে একশত পঁচিশ মামলার আসামি হয়েছি, আমার স্বপ্ন শুধু দেশ গড়ার নায়ক তারেক রহমান ও দেশমাতা খালেদা জিয়ার স্বপ্ন, দেশের মানুষের জন্য কাজ করা, আমি সেই জিয়ার আদর্শের সৈনিক হিসেবে সকলের দোয়া প্রার্থনা করছি।