1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

গজারিয়া কৃষকদলের উদ্যোগে কৃষি শস্য বিতরণ.-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৫ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি শস্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এ শস্য বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় গজারিয়ার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে সরিষা ও ধানের বীজ বিতরণ করা হয় নেতাকর্মীদের মাধ্যমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক,প্রফেসর গিয়াস উদ্দিন,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজির সিকদার উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির বেপারি ও মোঃ সালাউদ্দিন।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি,

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন রুমি, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন সরকার, টেংগারচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আসিফ ইকবাল লিটন, সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।এই শস্য বিতরণ কার্যক্রমকে স্থানীয় কৃষকরা স্বাগত জানান এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান রাখার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com