তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ধান লাগা স্লোগানে স্লোগানে মুখরিত করেছে নেতা কর্মী সমর্থকরা।
শনিবার আছরের নামাজের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল এসে বাজার এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। মিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মিছিল পরবতী পথসভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের নতুন ধারা গড়তে ধানের শীষের প্রার্থী আনিসুল হক একজন উপযুক্ত নেতা। তারা জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
পথ সভায় বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা বি এনপি আহব্বায়ক বাদল মিয়া,, তাহিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন,উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, এমদাদুল হুদা, ভাস্কর রায়, সাবেক সাধারণ সম্পাদক রহুল আমীন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সিকদার, , উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম,,উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল বারিক, উপজেলা কৃষক দল সদস্য সচিব আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহীন মিয়া,সদস্য সচিব ডাঃ হাবিবুর রহমান প্রমুখ।