ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাজারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়ার মাহফিল করলেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন।
গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন এর ঐতিহ্যবাহী খেলার মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মুন্সীগঞ্জ ৩আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসহাক আলী'র সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ,জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম,মুহাম্মদ মাসুদ ফারুক,বিএনপি নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা

যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সা:সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ,জেলা ছাত্রদলের সা:সম্পাদক জামাল ভূঁইয়া,উপজেলা যুবদলের সিনি:যুগ্ম আহবায়ক খন্দকার জালাল রীমু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার,উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি,সা:স ম্পাদক লাভলী আক্তার,উপজেলা জাসাস এর সভাপতি সোলায়মান প্রধান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো:মিজানুর রহমান মিজানসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী'রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে হাজারো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।