বিশেষ প্রতিনিধি
জামালপুর - ৩ আসনে মাদারগঞ্জ উপজেল বিএনপির গণসংযোগ ও গণ মিছিল পালিত হয় । মাদারগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের নেতৃত্বে আয়োজিত আজকের গণসংযোগে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ও ওয়ার্ড নেতাকর্মী সহ সাধারণ জনগণের ঢল দেখা যায়।
জামালপুর তিন আসনে মাদারগঞ্জ মেলান্দহের এমপি পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুলের ধানের শীষ প্রতিকে সাধারণ জনগণের কাছে ভোট চান। মাদারগঞ্জ উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকগণ ভোট ও জনসমর্থন চেয়ে সেইসাথে গণ মিছিল করেন।

এ সময় বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুরুল কাদের বাবুল খান ও তাহার আপন ছোট ভাই মোঃ হীরা ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য রাখেন। মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান রতন এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ও সাধারণ জনগণের ঢল দেখা যায়।