1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

পঞ্চগড় -১ আসনে স্বাধীন প্রার্থী হিসেবে লিটনের আনুষ্ঠানিক ঘোষণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪০ টাইম ভিউ

হুমায়ুন কবির, বিশেষ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে যখন নির্বাচনী উত্তাপ বাড়ছে, ঠিক তখনই পঞ্চগড়-১ আসনে স্বাধীন প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন কৃষকের ছেলে মাজেদুর রহমান লিটন। পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আটোয়ারী উপজেলার বলরামপুর লিলারমেলা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতার ঘোষণা দেন। বলরামপুর ইউনিয়নের কৃষক এমদাদুল রহমানের নয় সন্তানের মধ্যে ষষ্ঠ সন্তান লিটন জানান, দীর্ঘদিন ধরে এ আসনের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, যুব ও নারী উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার ইচ্ছা থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
লিটন বলেন,“কোনো দলের পরিচয়ে নয়, জনগণের একজন প্রকৃত সেবক হওয়ার ইচ্ছা থেকেই ভোটের মাঠে নেমেছি। আমাকে প্রার্থী হিসেবে নয়, বরং কৃষকের ছেলে ও সাধারণ মানুষের সেবক হিসেবে মূল্যায়ন করলে যদি যোগ্য মনে হয়—তবেই ভোট দেবেন।” তিনি আরও বলেন, জনগণের টাকায় জনগণের কাজ হবে—এ নীতিতে

বিশ্বাসী হয়ে রাজনীতিতে এসেছেন তিনি। নির্বাচিত হলে সততা, স্বচ্ছতা ও অঙ্গীকারবদ্ধ উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি নিজের নির্বাচনী ইশতেহারও তুলে ধরেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এদিকে পঞ্চগড়-১ আসনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নামও প্রায় চূড়ান্ত হয়েছে। বিএনপি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, এনসিপি থেকে সারজিস আলম, জামায়াতের জেলা আমীর ইকবাল হোসেন, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং জাসদের নাজমুল হক প্রধান—এরা ইতোমধ্যে প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টির প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। সব মিলিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, শোডাউন, উঠোন বৈঠক ও জনসংযোগে পঞ্চগড়-১ আসনে এখন তীব্র নির্বাচনি আমেজ বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com