1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

বেকারত্ব দূরীকরণ ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ার প্রতিশ্রুতি শাহ্ রিয়াজুল হান্নানের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার উন্নয়নে পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন ও বেকারত্ব দূরীকরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান। শনিবার (২৯ নভেম্বর ) সকাল ১১টায় দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাওনাট পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্-এর সুযোগ্য পুত্র শাহ্ রিয়াজুল হান্নান বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে আমার প্রথম কাজ হবে এলাকার বেকারত্ব দূরীকরণ। এই লক্ষ্যে পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন করা হবে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে একটি মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়ে তোলা হবে।” তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে আরও বলেন, “নির্বাচিত হলে এই এলাকার সামগ্রিক পরিবর্তনে প্রতিটি গ্রামে পাকা রাস্তা নির্মাণ করা হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ছোলাইমান মোল্লা, ইব্রাহীম সরকার, সাব্বির আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ। দুর্গাপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড রাওনাট পশ্চিম উত্তর পাড়ার সর্বস্তরের জনগণের ব্যবস্থাপনায় আয়োজিত এই উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ ভোটারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com