সেলিম মাহবুবঃ
বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী (গণতন্ত্রের মা) বেগম খালেদা জিয়া'র দ্রুত সুস্থতা কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেলে স্থানীয় মাছিমপুর মাদ্রাসা মাঠে দোয়ারাবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ খতমে কোরআন ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কোরআন খতম ও দোয়া মাহফিলে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক নমু, আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন সহ স্থানীয় মসজিদের ঈমাম, মাদ্রাসার শিক্ষক, দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।