1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল.-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় যৌথবাহিনীর ঝটিকা অভিযান: বিদেশি মদ ও মোটরসাইকেলসহ তিন কারবারি আটক-গাজীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে মিলন-মিজান ভাই ভাই ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ-গাজীপুর সংবাদ গজারিয়া কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কামরুজ্জামান রতনের মতবিনিময়।-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় সরিষা চাষে বাম্পার ফলন: বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  “সাংবাদিক নিজামের বিরুদ্ধে অপ্রপচার” প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে ট্রাকে মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া-গাজীপুর সংবাদ  গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ 

সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হঠাৎ সকল থানার ওসি রদবদল। (সিএমপি) অধীনস্থ ১৬টি থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একসাথে বদলি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত দাপ্তরিক এক চিঠির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দপ্তর থেকে প্রকাশিত চিঠিতে প্রতিটি থানার ওসিদের নতুন দায়িত্বস্থলের তালিকাও উল্লেখ করা হয়েছে।


‎ সেখানে বলা হয়েছে, কোতোয়ালী থানার ওসি আব্দুর করিম কে বদলি করে পাঁচলাইশ থানায় পাঠানো হয়েছে। সদরঘাট থানার মো. আব্দুর রহিম পেয়েছেন বন্দর থানার দায়িত্ব।

‎বাকলিয়া থানার মো. আফতাব উদ্দীন যাচ্ছেন কোতোয়ালী থানায়। পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মানকে নিয়োগ দেওয়া হয়েছে বাকলিয়া থানায়। বায়েজিদ থানার ওসি জসিম উদ্দীনকে পাঠানো হয়েছে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার জাহেদুল কবির যাচ্ছেন বায়েজিদ থানায়।

‎ এ ছাড়া, খুলশী থানার শাহীনুল আমিনকে বদলি করে কর্ণফুলী থানায় এবং ডবলমুরিং থানার বাবুল আজাদকে পাঠানো হয়েছে চকবাজার থানায়। হালিশহর থানার নুরুল আবছার পেয়েছেন পাহাড়তলী থানার দায়িত্ব। আকবরশাহ থানার মো. আরিফুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে সদরঘাট থানায়।

‎পাহাড়তলী থানার মো. জমির হোসেন মোহাম্মদ জিয়াকে বদলি করে পাঠানো হয়েছে ডবলমুরিং থানায়। কর্ণফুলী থানার জাহেদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে খুলশী থানায় অন্যদিকে, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে বদলি করা হয়েছে পতেঙ্গা থানায় এবং পতেঙ্গা থানার ওসি কাজী মোহাম্মদ সুলতার আহসান উদ্দীন যাচ্ছেন হালিশহর থানায়।

‎ ইপিজেড থানার কামরুজ্জামানকে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে আকবরশাহ থানায়। চকবাজার থানার শফিকুল ইসলামকে পাঠানো হয়েছে সিটিএসবিতে। তবে শেষ তথ্য অনুযায়ী, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হলেও সেখানে নতুন ওসি হিসেবে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com