1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল.-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় যৌথবাহিনীর ঝটিকা অভিযান: বিদেশি মদ ও মোটরসাইকেলসহ তিন কারবারি আটক-গাজীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে মিলন-মিজান ভাই ভাই ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ-গাজীপুর সংবাদ গজারিয়া কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কামরুজ্জামান রতনের মতবিনিময়।-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় সরিষা চাষে বাম্পার ফলন: বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  “সাংবাদিক নিজামের বিরুদ্ধে অপ্রপচার” প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে ট্রাকে মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া-গাজীপুর সংবাদ  গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ 

Press Release প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই।

গতকাল (বুধবার) রাতে রাজশাহীর গোদাগাড়ী গোগ্রামে নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদরাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দেশকে ভালোবাসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এখানে জন্ম, এখানেই বেড়ে ওঠা, মৃত্যুও এখানেই। অপরূপ সুন্দর আমাদের এদেশ। এদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। তিনি বাংলাদেশকে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে-এটাই বাস্তব। যেকোনো মুহূর্তে বাতি নিভে যাবে। ৫৪ বছর চলে গেলো, কিন্তু আমাদের জাতীয় চরিত্রের পরিবর্তন হলো না। চুরির অভ্যাস আমরা পরিহার করতে পারলাম না।

মন্ত্রী, উপদেষ্টা, এমপি, চেয়ারম্যান সবাই আমরা চুরি করি। সকলকে ভালো হয়ে যাওয়া ও সৎ জীবনযাপন করার আহ্বান জানান তিনি। এছাড়া, নারী নির্যাতন ও দুর্নীতি বন্ধ করার অনুরোধ করেন উপদেষ্টা।

ইসলামি রিসার্চ সেন্টার, ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাছানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নদওয়াতুল ইসলাম কওমি মাদরাসার পরিচালক মাওলানা মোঃ মোখতার আলী, গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম আলী, ঢাকা এয়ারপোট জামে মসজিদের খতিব মাওলানা বিন ইয়ামিন সাদী ও গোগ্রাম কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি রশিদ আহমাদ ফারুকী প্রমূখ।

এর আগে উপদেষ্টা স্থানীয় দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন এবং মাদারাসার হাফেজ শিক্ষার্থীদের পাঁগড়ি পরিয়ে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com