সেলিম মাহবুবঃ
ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ঘিলাছড়া গ্রামে ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠানের জন্য আজ শনিবার ১৩ ডিসেম্বর রাত ঘিলাছড়া গ্রামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে ওয়ার্ডে প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ উপলক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হবে।
বিএনপি নেতা মো. মনাফ আলীর সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য চেরাগ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মিয়া, বিএনপি নেতা আয়বর আলী, মন্টু দাস, কাজল আহমেদ, জুবায়ের আহমদ লিটন আহমেদ, মহরম আলী, আব্দুর রব, যুবদল নেতা হাফিজুল ইসলাম মিনহাজ প্রমুখ।।