সেলিম মাহবুবঃ
দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির উদ্যেগে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শনিবার ১৩ ডিসেম্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.শামীম আলম নোমানের নেতৃত্বে, সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পক্ষে প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী হোসেন মানিক, সুজন মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফু মিয়া, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, বিএনপি নেতা মাওলানা সাব্বির আহমেদ, লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামিল আহমেদ মিলন, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মুজিব, ইউনিয়ন জাসাসের সদস্য সচিব আল আমিন আহমেদ আকাশ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদ মিয়া, ছাত্রদলের মিলন মিয়া, বাবুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।