মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
মহান বিজয় দিবস ও বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরইতলী হাই স্কুলে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি প্রদান কর্মসূচির আয়োজন করে জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘ। এ সময় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীসহ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তারা আরও বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাবে।