রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
প্রস্তাবিত জাতীয় পানি নীতি-২০২৫ প্রনয়ণ বিষয়ক গণ শুনানি ও তারণ্যের মতামত গ্রহণ সংক্রান্ত এক কর্মশাল গতকাল রবিবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও ওয়াপো'র আয়োজনে স্হানীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চুয়াল প্রধান অতিথি ছিলেন ওয়ারপো'র মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়ারপোর পরিকল্পনা পরিচালক ( উপ-সচিব) নুর আলম।উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আরিফ আবেদীন'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারপো'র নির্বাহী প্রকৌশলী (অঃ দাঃ) মোঃ আলী আশরাফ, সিঃ মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা,পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসরীন সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, লোকজ'র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, ইউপি চেয়ারম্যান আসলাম হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক পাল, প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবীর আকুন্জি, ইউপি সদস্য মিরাজ সেখ, সুশীলনের হুমাইয়ারা সাবরিনা শান্তা, ইউপি সচিব চিরঞ্জীব রায়, রিজভী আহমেদ, রাজিবুল হাসান, শামীমুজ্জামান, একরামুল কবীর প্রমূখ।