1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় তারেক, দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নাই —- সৌজন্যবোধ শ্রদ্ধাই সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি:তারেক-গাজীপুর সংবাদ  নির্বাচনে বিএনপি-জামাত (৪৯% -৩২%) স্বতন্ত্র ৫% এনসিপি ৩% শতাংশ-গাজীপুর সংবাদ  শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর শিক্ষা-গাজীপুর সংবাদ  ধানের শীষ প্রার্থী এহসানুল পরাজয় : দল বিলুপ্তি দায়ে প্রভাব প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  এক দল ও গ্রামের ৩ এমপি’র চমক!একই বাড়ির সন্তান-২: উৎফুল্ল সারাগ্রাম চট্টগ্রামবাসী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিএনপির ভরাডুবি: অতি-আত্মবিশ্বাস ও দখলদারিত্বের মাশুল দিলেন রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন,-গাজীপুর সংবাদ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নিরঙ্কুশ জয় পিরোজপুর-২ আসনে আহম্মদ সোহেল মনজুর সুমন।-গাজীপুর সংবাদ  নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় খাল দখল করে ষ্টীলের ব্রীজ নির্মাণ কাজ বন্ধ করলেন নির্বাহী অফিসার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭২ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ব্যক্তিগত বাড়িতে যাতায়াতের জন্য প্রবাহমান খাল দখল করে পিলারসহ ষ্টীল ব্রীজের নির্মাণ কাজ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার মো:মাহমুদুল হাসান।

জানা যায়,উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামের চালকান্দি এলাকায় প্রবাহমান খালের উপর ব্যক্তিগত বাড়িতে যাতায়াতের জন্য গ্রাডার পিলারের উপর ষ্টীল ব্রীজের নির্মাণ করছিল স্থানীয় ইউপি সদস্য আ:আজিজ এর ছোট ভাই আব্দুল জলিল বেপারী।অনুমতি ছাড়া ভবেরচর- উপজেলা সড়ক এর সাথে নিজ বাড়ির সংযোগ এর জন্য এই ব্রীজের নির্মাণ করছেন বলে জানা যায়।

বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পিলার নির্মাণের জন্য ১০/১২জন শ্রমিক তড়িঘড়ি করে কাজ করছেন।স্থানীয়’রা জানান,অপরিকল্পিত ভাবে অনুমোদন ছাড়া এই ব্রীজ নির্মাণ হলে পানির স্বাভাবিক প্রবাহ ও বর্ষা মৌসুমে এই খাল দিয়ে যাতায়াতকারী বাল্কহেড,ট্রলার বাধা গ্রস্ত হবে।

এ বিষয়ে আব্দুল জলিল বলেন,এখানে প্রতি বছর বাঁশের সাঁকো নির্মাণ করতে হয়,তাই চালকান্দী এলাকার ২৫/৩০টি পরিবারের সুবিধার্থে নিজ খরচে ব্রীজ নির্মাণ করছি।

উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন বলেন, ব্যক্তিগত ভাবে খালের উপর অনুমোদন ছাড়া কেউ স্টিল বা আরসিসির কোন স্ট্রাকচার করতে পারে না।

বিষয়টা নিয়ে মো:মাহমুদুল হাসান জানান,স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে খবর পেয়ে পুলিশসহ স্বশরীরে সরেজমিনে উপস্থিত হয়ে,কাজ বন্ধ করে দেই এবং সকল স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন,আসামী পালিয়ে যাওয়ায় তৎক্ষণাত কোন আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারিনি তবে আগামীকালের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com