ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আমেরিকা প্রবাসী বিএনপি নেতা দেলোয়ার হোসেন শিপন এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও হাজারো শীতার্ত মানুষের কম্বল বিতরণ করা হয়েছে।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর আতিক নগর এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দেলোয়ার হোসেন শিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা বিএনপি নেতা দেওয়ান হারুন অর রশিদ,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সা:সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া,উপজেলা কৃষক ঁক সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি,উপজেলা জাসাস সভাপতি সোলায়মান প্রধান,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান,এসএম নাসির উদ্দিন(ওয়াশিম),জিয়াউল হক জিয়া,মাসুদ রানা ঢালী প্রমুখ।সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম স্বপন।
জানা যায়,আমেরিকা নিউ ইয়ার্ক সিটি বিএনপি'র যুগ্ম আহবায়ক,সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন শিপন পারিবারিক ভাবেই এলাকার মানুষের সুখে দু:খে পাশে থাকেন তার'ই ধারাবাহিকতায় এবার বালুয়াকান্দী ইউনিয়ন এর এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।