1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Best Online Poker Sites Australia: ensuring fast payouts and secure transactions

গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা নৈশ প্রহরীকে বেঁধে ২টি গ্যারেজের তালা কেটে ১০টি অটো রিকশার ৩৪টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতচক্র, ব্যাটারিগুলোর বর্তমান বাজার মূল্য ৫ লাখ টাকার বেশী, এই দিকে ব্যাটারি হারিয়ে দিশেহারা একাধিক অটো চালক।

রাত ৩টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা পুরাতন মেঘনা ঘাট বাজারস্থ মাইনুদ্দিন প্রধান এর দুটো গ্যারেজের তালা ভেঙে এই ব্যাটারি গুলো নিয়ে যায় চোর চক্র।

ঐ নৈশ প্রহরী আবুল হোসেন (৭০) জানান, প্রতিদিন তিন জন প্রহরী বাজারের তিন স্থানে পাহারা দেই, গত রাতে আমি ছিলাম সড়কের মুখে, ৩টার দিকে ৫/৬ জনের একটা দল আমার গলায় রামদা ধরে এবং তাদের হাতে পিস্তল দেখিয়ে আমাকে বাজারের সামনে সড়কের পাশে হাত-মুখ বেঁধে ফেলে আটকে রাখে। তারপর তারা ডাকাতি করে।

আরেক প্রহরী ইমান আলী জানান, আমি নদীর পাড়ে ডিউটি করি, গতকাল ঐ দিকে যাওয়া হয় নাই, ফজরের পর ডাকাতির খবর পেলাম এ দিকে ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় একাধিক অটোচালক মানসিক ভাবে দিশেহারা।

গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদ পরিবার ও আহতদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়।গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদ পরিবার ও আহতদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ভুক্তভোগী অটোচালক বিল্লাল হোসেন বলেন, আমরা গরীব মানুষ, কিস্তিতে টাকা তুলে অটো রিকশা ক্রয় করেছি, এখন কি করবো, খাব কি, কিস্তির টাকা শোধ করবো কিভাবে?

ভুক্তভোগী অটো চালকরা হলেন- আনোয়ার হোসেন পিতা শহিদুল্লাহ, কামাল হোসেন, শামীম, বিল্লাল হোসেন, সাইদ, নিরব, হৃদয়, রাসেল মিয়া, সানি, তানভীর ইসলাম, সবার বাড়ি উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা গ্রামে।

এ বিষয়ে তেতৈতলা মেঘনা ঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান দেওয়ান বলেন, আশেপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি উদার্ত্ত আহ্বান গরীব মানুষ গুলোর কষ্ট অনুধাবন করে দ্রুত পদক্ষেপ করুন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও সংগ্রহ করছি, আইনি প্রক্রিয়া কার্যক্রম চলমান আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com