তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় বেতন কমিশন–২০২৫ এর সুপারিশকৃত নবম পে-স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার ( ৩ই ফ্রেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। জাতীয় বেতন কমিশন–২০২৫ নবম পে-স্কেল সুপারিশ করলেও তা এখনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।নবম পে-স্কেল দ্রুত কার্যকর করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা অবিলম্বে নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।