
ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে তিতাস গ্যাসের নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি স্থানে অভিযান চালানো হয়েছে,অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে একটি অবৈধ কারখানা।
গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে একটি অবৈধ চুনা কারখানায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যেট মো:ফারহানুল আলম নেতৃত্বে এ অভিযান

পরিচালনা করা হয়। তিতাসের মেঘনা জোনের ম্যানেজার সুরজিৎ কুমার শাহ,গজারিয়া ফায়ার সার্ভিস ও গজারিয়া থানা পুলিশের একটি টিম এ সময় সহযোগিতা করে।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফারহানুল আলম বলেন,নতুন সরকার অবৈধ ভাবে গ্যাস ব্যবহার কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তাই একটু বিরতি দিয়ে আমরা আমার অভিযান শুরু করেছি,ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Leave a Reply