সেলিম মাহবুবঃ
কোম্পানীগঞ্জ উপজেলাধীন দক্ষিণ বুড়দেও গ্রামে আগুনে পুড়ে যাওয়া অসহায় একটি পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছেন, হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী-এর ব্যবস্থাপনায় পরিচালিত মানবিক সংস্থা লতিফি হ্যান্ডস।
২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং, রোজ: বুধবার, বিকেলে নির্মাণ কাজ শেষে পরিবারের কাছে তাদের গৃহটি বুঝিয়ে দেওয়া হয়। সাথে খাদ্য সামগ্রী, নতুন কাপড়, আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় মালামাল ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুশতাক আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ নুর হোসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শরীফ আহমদ মাহদী, লতিফি হ্যান্ডসের সহকারী মোঃ জালাল উদ্দীন।
গত ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং, রাতে উক্ত গৃহ যাবতীয় মালামালসহ আগুনে পুড়ে যায়।

এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে লতিফি হ্যান্ডস এসব অসহায় পরিবারের পাশে দাড়ায়। লতিফি হ্যান্ডস কর্তৃক অসহায়দের গৃহ নির্মাণ, খাদ্যসামগ্রী, নতুন কাপড়, আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় মালামাল প্রদান করায় সন্তুষ্টি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আবু সুফিয়ান রুহেল, দক্ষিণ বুড়দেও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রবিন আহমদ, ৩নং তেলিখাল ইউপি ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রহিম, আবু বক্কার প্রমুখ।