সাইফুল ইসলাম, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
শ্রীপুর উপজেলার জৈনা বাজার কলার আড়তগুলোতে দীর্ঘদিন যাবত বিষাক্ত কার্বাইডজাতীয় রাসায়নিক পদার্থ ব্যবহার করে কাঁচা কলা পাকানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা। কলায় বিষাক্ত রাসায়নিক ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ। স্থানীয়দের দাবি এসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক।
জানা গেছে, কার্বাইড এক ধরনের রাসায়নিক পদার্থ। এটি এক ধরনের যৌগ, যা বাতাসে বা জলীয় দ্রব্যের সংস্পর্শে এলেই এসিটিলিন গ্যাস উৎপন্ন করে। এটি প্রয়োগ করার সময় এসিটিলিন ইথানল নামক পদার্থে রূপান্তরিত হয়। এ কার্বাইড কাঁচা কলার ওপর প্রয়োগ করলে কলাকে কাঁচা থেকে পাকা অবস্থায় নিয়ে আসে। এটি কলার ওপর প্রয়োগ করলে কলা ১২ ঘণ্টার মধ্যে সবুজ রং বদলে হলুদ রং ধারণ করে। কলাকে তাড়াতাড়ি বিক্রয় উপযোগী করতেই অসাধু ব্যবসায়ীরা কলাতে রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করছে। ফলে বিষাক্ত এসব রাসায়নিক কেমিক্যাল মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রাসায়নিকের প্রভাবে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

স্থানীয় অনেকের অভিযোগ, শুনেছি বাজারের কলা ওষুধ দিয়ে পাকায়। এসব কলা খেলে অসুখ-বিসুখ হচ্ছে। এখন সবকিছুতেই ভেজাল। যারা এ ধরনের ভেজাল কাজ করছে তারাও কোনো না কোনোভাবে ভেজালের শিকার হচ্ছেন। নিজেদের নৈতিকতার উন্নয়ন না হলে এসব সমস্যার সমাধান দীর্ঘস্থায়ী হবে না।
গত ৩ মার্চ শ্রীপুর উপজেলা ভোক্তা অধিদপ্তর থেকে পরিদর্শক রফিকুল ইসলাম রফিক সরে জমিনে পরিদর্শনে আসলে ,কলার আরদের মালিকেরা কলার গোডা নে তালা দিয়ে গোডাউন বন্ধ করে পালিয়ে যায়, সরেজমিনে একটি গোডাউনের ভিতরে গিয়ে কেমিক্যাল এর বালতি এবং স্প্রে করার যন্ত্রপাতি পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম বলেন, কার্বাইড মানব দেহের জন্য একটি ক্ষতিকর পদার্থ। কার্বাইডযুক্ত কলা বা অন্য কোনো ফল খেলে দীর্ঘ মেয়াদী নানা রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা এবং লিভার ও কিডনি নষ্ট হওয়াসহ ক্যান্সারের মতো জটিল রোগেও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে। বিষাক্ত পদার্থের বিষ ক্রিয়ার ফলে অন্তঃসত্ত্বা মায়েদের গর্ভপাত পর্যন্ত হতে পারে।