মিঠুন পাল,পটুয়াখাল জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দর ব্রিজ সংলগ্ন এলাকায়। উলানিয়া বন্দর যুব অধিকার পরিষদের আয়োজনে ১২ মার্চ বেলা ১১ টায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উলানিয়া বন্দর যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ নূরজামাল খান। এছাড়াও আরো উপস্থিত থাকেন যুব অধিকারে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ইলিয়াস খান, সোহাগ শাহ সহ আরো অনেকে। এসময় মানববন্ধনে আরো উপস্থিত থাকেন শত শত মোটরসাইকেল চালকগন। মানববন্ধনে তারা সরকারের কাছে দাবি করেন যে তাদের জন্য অতি তাড়াতাড়ি একটি মোটরসাইকেল স্যর্টান্ড করে দেওয়া হোক। মানববন্ধন কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।