কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়ার আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০জন নির্বাচিত কৃষক-কৃষাণীর প্রত্যেকের মাঝে বিঘা প্রতি ৫ কেজি উফশী আউশ ধানের বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। আউশ ধানের আবাদ বৃদ্ধিতে এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে লাভবান হতে সহায়তা করবে।"অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন: উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহিন। উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল্লাহ আল মামুন,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক, মোখলেসুর রহমানসহবিতরণ অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষকরা সঠিক সময়ে এই সরকারি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।