
পীরজাদা মোঃ মাসুদ হোসেনঃ
মতিঝিল আদর্শ ল’ কলেজের ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১২ এপ্রিল রবিবার কলেজের নিজস্ব ক্যাম্পাসে অধ্যক্ষ জহিরুর হক শামীম এর সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কলেজের হলরুমে কেক কেটে বেলুন উড়িয়ে আনন্দ উদযাপন করা হয়। বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য

প্রদান করেন, মতিঝিল আদর্শ ল’ কলেজের অধ্যক্ষ এ্যাডভোকেট জহিরুর হক শামীম, প্রভাষক রাবেয়া খাতুন বুবলী, প্রভাষক এ্যাডভোকেট মেহেদী হাসান রুবেল, পরিচালক আইনুল ইসলাম মিলন প্রমূখ। এছাড়াও কলেজের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। অধ্যক্ষ জহিরুল হক শামীম তাঁর বক্তব্যে বলেন, গত বছরের ১২ জুলাই অত্র কলেজ প্রতিষ্ঠা করা হয়, প্রতিষ্ঠার

প্রথম বছরেই ২৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়, সকল শিক্ষার্থীকে পরম মমতায় আমরা শিক্ষকগন আইনের সকল বিষয়ে শিক্ষা দিয়ে আসছি, আইনঙ্গনে শিক্ষার্থীদের সফলতার জন্য আমরা সদা আন্তরিক। প্রতিষ্ঠাবার্ষীকী সফল করার জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।

প্রভাষক রাবেয়া খাতুন বুবলী বলেন, গত বছরের এই দিনে এই কলেজের জন্ম হয়েছে, যেমন একটি শিশুর জন্ম, তিনি আশা প্রকাশ করেন, এক সময় এই কলেজের শতবর্ষ উদযাপন হবে, নবীন শিক্ষার্থীরা আইনজীবী হয়ে নিজের ও দেশের কল্যানে কাজ করবেন। তিনি তাঁর বক্তব্যে সচেতন মহলকে আইনশিক্ষা গ্রহন করার আহবান করেন।
Leave a Reply