স্টাফ রিপোর্টার
পটুয়াখালী পৌর নিউমার্কেট আধিপত্য ও খাজনা আদায় বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ৪-জন আহত হওয়া খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১,৫৫ মিনিটে পৌরসভার নিউমার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, মেসার্স ভাই ভাই মুরগির আড়ত প্রোঃ মোঃ সাজিদুল ইসলাম (খোকন মল্লিক) পিতা ইউনুছ মল্লিক , সোহাগ মল্লিক(৪২),মাসুম হাওলাদার ও জুয়েল সিপাই আহতরা সবাই পৌর শহরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, মার্কেটের খাজনা আদায়ের টাকা নিয়ে খোকন মল্লিক ও তার লোকজনের সঙ্গে প্রতিপক্ষ নিউ মার্কেটের মৎস্য ব্যবসায়ী

পরিকল্পিতভাবে শামীম ও জব্বার ৮/১০ জন কথা কাটাকাটি একপর্যায়ে বিষয়টি চরমে উত্তেজনামূলক আচরণে পৌঁছালে
খোকন মল্লিক এর গ্রুপের সঙ্গে শামীম গ্রুপের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভাই ভাই মুরগির আড়ত খোকন মল্লিক এর দোকানের সামনে ৫ জন গুরুতর জখম হন প্রতিপক্ষের হামলায় খবর পেয়ে

পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।