সেলিম মাহবুবঃ
ছাতকে হাফিজ আব্দুল গণি তালুকদার উচ্চ বিদ্যালয়ে ২০২৬ ইং শিক্ষাবর্ষের 'বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা'-র পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুলের হলরুমে বুধবার সকালে এ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষানুরাগী ও সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান এমদাদ'র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমানের অত্যন্ত দক্ষ ও প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমরাজ মিয়া (যুক্তরাজ্য প্রবাসী), মজিবুর রহমান (যুক্তরাজ্য প্রবাসী), ফয়জুর রহমান (যুক্তরাজ্য প্রবাসী), ওবায়দুর রহমান (যুক্তরাজ্য প্রবাসী), শাকিল রহমান (যুক্তরাজ্য প্রবাসী), সুয়েবুর রহমান (যুক্তরাজ্য প্রবাসী)। সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ মহি উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটি'র সদস্য ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক

ফরিদ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান, হাফিজ আব্দুল গণি তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দত্ত। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা। বক্তব্য প্রদানকালে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তুলেছিল আনন্দময়। বিদ্যালয়ের এই অগ্রযাত্রায় এবং আজকের অনুষ্ঠানটি সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান ও বিজয়ীদের মধ্যে নগদ অর্থ প্রদান করেছেন অতিথিবৃন্দ।