সেলিম মাহবুবঃ
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া বাজারে মেসার্স "মা এন্টারপ্রাইজ" নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে চোরচক্র প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার অফিস কক্ষে প্রবেশ করে নগদ অর্থ, সিসি ক্যামেরার ডিভিআর, ব্যাংক চেক, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খাতা-পত্রসহ মালামাল চুরি করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রঞ্জু পুরকায়স্থ জানান, প্রতিদিনের মতো রাত ১০ টার দিকে হিসাব-নিকাশ শেষে তিনি অফিস বন্ধ করে জাতুয়া গ্রামের নিজ বাড়িতে চলে যান। রাতের যে কোনো এক সময় চোরেরা প্রথমে অফিস কক্ষের তালা ভাঙার চেষ্টা করে। দরজায় গ্রিল থাকায় তারা ভেতরে প্রবেশে ব্যর্থ হয়। পরে জানালার গ্রিল ভেঙে কক্ষে ঢুকে মালামাল চুরি করে নিয়ে যায়। তিনি জানান, চোরেরা নগদ টাকা সহ ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে সকালে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) রোমেন ঘটনাস্থল পরিদর্শন করেন।